বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় ব্যাটারি চালিত ইজিবাইক ও মিশুক চালক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবারে রাতে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা সমিতির সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মানফুজুল হক মাহফুজ, সাধারণ সম্পাদক সবুজ মিয়া এবং সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আলী, সড়ক সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মানজির হোসেন মোহাদ্দেস । উপদেষ্টা মন্ডলীর সদস্য আনভেল বাপ্পি, রাফছানজানী শুভ এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষসহ মোট ১৩ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন,মহান আল্লাহ নিকট দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সমিতির নেতৃবৃন্দ জানান, চালকদের কল্যাণ, যানবাহনের শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা এবং যাত্রীসেবার মান উন্নয়নে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। একই সঙ্গে পৌর এলাকার বিভিন্ন স্ট্যান্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

সভায় পৌরসভার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চালক সমাজের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews