
পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪
এমদাদুল হক
রক্ষক যখন ভক্ষক সাধারণ মানুষ যাবে কোথায়? যাদের হাতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের দায়িত্ব তাদের বিরুদ্ধেই যদি এমন গুরুতর অভিযোগ ওঠে তাহলে সাধারণ মানুষের আস্তা থাকবে কোথায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিবির উত্তরা বিভাগের একটি দল সোমবার মধ্যরাতে থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে।
বাড়ি ও মালিকানা বাড়িটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের যিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত। তিনি অনলাইন প্ল্যাটফর্ম এয়ার বিএন মাধ্যমে বাড়িটি ভাড়া দিতেন।
এই ডিআইজির বাসায় ডিজে পার্টি মাদক ও নারীদের নিয়ে অভিযান চালিয়ে ২৬ নারীসহ মোট ৮৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন উঠেছে জনমনে।
আইন সবার জন্য সমান হওয়া উচিত। সাধারণ মানুষ অপরাধ করলে যদি আইনের মুখোমুখি হতে হয় তাহলে ক্ষমতাবান বা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া জরুরী
তবে অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে কেউ আটক হলেই তিনি অপরাধী প্রমাণিত হয় না তদন্তের প্রকৃত ঘটনা সামনে আসুক এবং অপরাধ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক
তবে প্রশ্ন একটাই রক্ষকই যদি ভক্ষক হয়ে ওঠেন তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার চাইবে কার কাছে।