
গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদারুল হক
তাজুল ইসলাম প্রধানঃ গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন গাইবান্ধা জেলার সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান ও বিএনপি’র সাবেক সফল সভপতি চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা দিদারুল হক।
গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
গত ১৯ অক্টোবর সন্ধা ৬ টার দিকে তিনি কাটাবাড়ি ইউনিয়নের ৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় বিশিষ্ট সাংবাদিক তাজুল ইসলাম প্রধান সহ প্রায় শতাধিক নেতাকর্মীদের নিয়ে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে তিনি মণ্ডপগুলোতে উপস্থিত হন।
মণ্ডপ পরিদর্শনকালে সাবেক চেয়ারম্যান দিদারুল হক সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার হলেও উৎসব সবার। আবহমানকাল থেকেই আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করে আসছি। কাটাবাড়ি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে আমরা সর্বদা আপনাদের পাশে আছি। যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক ভক্ত ও পূজারি উপস্থিত ছিলেন।