মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬



পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা বিভাগে পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দূর্নীতি সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। জানা গেছে, পীরগঞ্জ পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শক দেলোয়ারা পারভীন নিজ বেতনে এ অফিসে পদায়ন হয়েছেন। পদায়নের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আর্থিক দূর্নীতি সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। অভিযোগ গুলোর মধ্যে অন্যতম প্রতি মাসে তিনি প্রকৃত পক্ষে ২/৩টি বাড়িতে ভিজিট করলেও কাগজ কলমে ১৪/১৫টি ভিজিট দেখিয়ে ভুয়া বিল ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া যেসব নারীদের বাড়িতে পরিদর্শন দেখানো হয় ঐ সব নারীদের নাম ঠিকানা ও হাজিরা/রেজিষ্ট্রার খাতা নেই তার দপ্তরে। সরকারি ঔষধ পত্র অফিস থেকে নিয়ে পরিদর্শনে বের হলেও ঐ সব ঔষুধ পত্র ভুক্তভোগী নারী পায়না বলেও অভিযোগ উঠেছে। তার আচার ব্যবহার অস্তোষজনক। সরকারি চাকুরি আচরণ বিধিমালাও তিনি তোয়াক্কা করেন না। স্থানীয় প্রভাব খাটিয়ে অফিসের অধিকাংশ কর্মচারীকেও তিনি আতঙ্কে রেখেছেন। তার অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে কেউ মুখ খুললে তিনি তাকে শায়েস্তা করবেন বলে অনেকেই জানেন। ফলে অফিসে তার বিরুদ্ধে কেউ মুখ খুলছেনা। স্বয়ং পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ নিজেও এ ব্যাপারে নিরব রয়েছেন। এ ব্যাপারে দেলোয়ারা পারভীনের সাথে যোগাযোগ করা হলে তাকে সোমবার অফিসে পাওয়া যায়নি এবং মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এসব অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত দেলোয়ারা পারভীন এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন এলাকার সুশীল সমাজ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews