বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন ! চিকন্দী সরাফ আলী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. আরিফুর রহমান পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন ! প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: সরাসরি সম্প্রচার উপভোগ করল দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা  পীরগঞ্জে প্রাণিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত ! খালিয়াজুড়ির এনসিপি নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন ! চাটখিল পৌর শহরে যানজট সৃষ্টিকারীভ্যান গাড়িতে করে পণ্য বিক্রি করতে দেওয়া হবে

কুমিল্লায় আরসু ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতীতে আরসু ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার “আরসু মেরিট বৃত্তি  পরীক্ষা-২০২৫’’ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় গুনবতী ও পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলান সাতবাড়ীয়া ইউনিয়নের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণীর ৪ শত ৩০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়। সকাল ১০টা থেকে দুপির ১২টা পর্যন্ত ২টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক বিষয়ে তদারকি করেন আরসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবদুল্লাহ আল-মামুন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আবদুর রউফ মিরু, উপদেষ্টা আবদুল মোতালেব রুপম, সভাপতি হাজী শফিকুর রহমান।
সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরা সন্তুষ্টি জানিয়েছেন। আরসু ফাউন্ডেশনের এমন আয়োজন যেন ভবিষ্যতে চলমান থাকে সেই প্রত্যাশা করেছেন অভিভাবকরা। তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে আরসু ফাউন্ডেশনের এমন উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশে আরো গতিসঞ্চার হবে।প্রতি বছর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য লেখা পড়ায় মনোনিবেশ করতে গিয়ে মেধা বিকাশের প্রতিযোগীতা সৃষ্টি হবে। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফাউন্ডেশন থেকে যে পরিমাণ টিউশাণ ফি পাবে তাতে তাদের পড়ালেখা চালিয়ে যাওয়া ক্ষেত্রে পিছন ফিরে তাকাতে হবে না।
বৃত্তি পরীক্ষা আয়োজনে যারা সার্বিক সহযোগীতা করেছেন তারা হলেন, আরসু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম(জুয়েল), শিক্ষা সচিব মোহাম্মদ রাশেদ খান, অর্থ সম্পাদক মোঃ আহছান উল্ল্যাহ,প্রচার সম্পাদক মোঃ নূরুল আফসার আশিক, সহ-সভাপতি মাওঃ ইসমাইল হোসেন প্রমুখ। আরসু ফাউন্ডেশনটি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় ব্যাপক সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাদের এমন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে এলাকার জনসাধারণ ব্যাপক উপকৃত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews