শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত একুশের প্রথম কবিতার জনক মাহবুব উল আলম চৌধুরীর ১০০ তম জন্মদিন আজ গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবীতে মানববন্ধন দিনাজপুরে খেজুর রস সংগ্রহ শুরু  ভালুকায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন …… জহির উদ্দিন স্বপন

কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রি শুরু ৮ নভেম্বর

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬



কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রি শুরু ৮ নভেম্বর

শাহ আলম, টাঙ্গাইল 

টাঙ্গাইলের কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বেলা ১১টা থেকে ১০ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১৫ নভেম্বর বিকেল ৪টা। ১৭ নভেম্বর সারাদিন মনোনয়নপত্র বাছাই এবং ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩০ নভেম্বর ২০২৬, সোমবার কালিহাতী এসআর অফিসে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার জানান, দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি কাজ করছে। নির্বাচনের মাধ্যমে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়ে সমিতির ঐক্য, শৃঙ্খলা, পেশাগত মর্যাদা এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল সদস্যের সহযোগিতা, দায়িত্বশীল আচরণ ও নির্বাচনী বিধিমালা মেনে চলা একান্তভাবে কাম্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews