কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রি শুরু ৮ নভেম্বর
শাহ আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বেলা ১১টা থেকে ১০ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১৫ নভেম্বর বিকেল ৪টা। ১৭ নভেম্বর সারাদিন মনোনয়নপত্র বাছাই এবং ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
আগামী ৩০ নভেম্বর ২০২৬, সোমবার কালিহাতী এসআর অফিসে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার জানান, দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি কাজ করছে। নির্বাচনের মাধ্যমে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়ে সমিতির ঐক্য, শৃঙ্খলা, পেশাগত মর্যাদা এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল সদস্যের সহযোগিতা, দায়িত্বশীল আচরণ ও নির্বাচনী বিধিমালা মেনে চলা একান্তভাবে কাম্য।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত