শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত একুশের প্রথম কবিতার জনক মাহবুব উল আলম চৌধুরীর ১০০ তম জন্মদিন আজ গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবীতে মানববন্ধন দিনাজপুরে খেজুর রস সংগ্রহ শুরু  ভালুকায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন …… জহির উদ্দিন স্বপন

গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬



গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

‎মির্জা গোলাম হাফিজ,গাইবান্ধা

‎ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গাইবান্ধায় এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গাইবান্ধা জেলা শাখা।

‎‎আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব শামীম কায়সার লিংকন।

‎‎গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক জনাব আনিসুজ্জামান খান বাবু এবং রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

‎‎সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বলেন, সিপাহি-জনতার ঐক্যের মাধ্যমে তৎকালীন দেশ ও গণতন্ত্র রক্ষা হয়েছিল। সেই আদর্শ ধারণ করে দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews