শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত একুশের প্রথম কবিতার জনক মাহবুব উল আলম চৌধুরীর ১০০ তম জন্মদিন আজ গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবীতে মানববন্ধন দিনাজপুরে খেজুর রস সংগ্রহ শুরু  ভালুকায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন …… জহির উদ্দিন স্বপন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬



বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা

আব্দুল মুনতাকিন জুয়েল, গাইবান্ধা 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার গাইবান্ধা জেলা পরিষদের আয়োজনে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। জেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি।

এসময় উপস্থিত ছিলেন ১,২, ৩, ৫ আসনের সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ,  জেলা পরিষদের প্রশাসক ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হক মামুন। পরে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি।

এর আগে দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাও: জোবায়ের আহমেদ।

জেলা প্রশাসক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকা, সিভিল সার্জন ডা: মো. রফিকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস.এম শাওন।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews