শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত একুশের প্রথম কবিতার জনক মাহবুব উল আলম চৌধুরীর ১০০ তম জন্মদিন আজ গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবীতে মানববন্ধন দিনাজপুরে খেজুর রস সংগ্রহ শুরু  ভালুকায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন …… জহির উদ্দিন স্বপন

সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬



সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবীতে মানববন্ধন

মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ 

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ড এর পশ্চিম সদরগড় এলাকায় সুরমা নদী ও ধোপাজান নদীর পাড়ে দেখা দিয়েছে ভয়াবহ নদীভাঙন। নদীর তীরজুড়ে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে নদীর পাড়ের বাসিন্দা মোঃ কামরুজ্জামান, মরহুম বাহার মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,আব্দুন নূর মিয়া, মোঃ আনফর আলী ও মরহুম কালা মিয়া সহ প্রায় ৫২টি পরিবারের বসতবাড়ি ভাঙ্গনের কবলে পড়ে নদীগর্ভে বিলিন হয়ে গেছে। দিনদিন বৃদ্ধি পাচ্ছে নদী ভাঙ্গনের তীব্রতা।

এ অবস্থায় নদীর পাড়ের এ জনপদটি ঠিকিয়ে রাখা বিষমদায় হয়ে পড়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ধোপাজান চলতি নদীর ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্থ গৃহহীন পরিবারগুলোকে সরকারি পূণর্বাসন ও আর্থিক সহায়তা প্রদানের দাবীতে ধোপাজান নদীর পশ্চিমপাড়ে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

সুরমা ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্যা মোছা: তানজিনা বেগমের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড এর মেম্বার আফসান পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সুনামিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল, বিশিষ্ট বালিপাথর ব্যবসায়ী মোঃ শামীম,স্থানীয় বাসিন্দা মোঃ আমিরুল ইসলাম,মোঃ মনিরুজ্জামান মনির,মোঃ সালাহ উদ্দিন, মোঃ শাহাব উদ্দিন,মোঃ লিয়াকত আলী,মোঃ পারুল মিয়া,মোঃ কামাল মিয়া,মোঃ ছাত্তার হোসেন,মোঃ আপ্তাউর রহমান,মোঃ সালেহ আহমদ,আব্দুস শহীদ ও আব্দুর রহমানসহ ভূক্তভোগী পরিবারের লোকজন।

এসময় স্থানীয় বাসিন্দা মোঃ তানিম আহমদ,মোঃ রাহাত মিয়া,মোঃ নাদিম আহমদ,মোঃ সোলেমান আহমদ, মোঃ শামসুজ্জামান ও মোঃ শিব্বির মিয়াসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ভাঙ্গনরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহন ও ধোপাজান চলতি নদী বালিমহাল ইজারা প্রদানের জন্য সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল ও জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

হুমকির কবলে থাকা বাসিন্দারা বলেন, ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে আবারও বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। নদীভাঙন থেকে জনপদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ##

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews