1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

‘দৈনিক ভোরের আওয়াজ’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ শাহাদাত আহমেদ। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

মোহাম্মদ শাহাদাত আহমেদ ১৯৯০ সালের ৫ই অক্টোবর ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পোড়াবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল মতিন এবং মাতা শেফালী বেগম। ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।

তার এই নতুন পথচলায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দৈনিক ভোরের আওয়াজ-এর প্রধান সম্পাদক, নির্বাহী সম্পাদক, বাণিজ্য সম্পাদক, সহকারী সম্পাদক ও উপ-সম্পাদকবৃন্দসহ পত্রিকায় কর্মরত সকল সংবাদকর্মী ও কর্মকর্তাবৃন্দ। অভিনন্দন বার্তায় সহকর্মীরা আশা প্রকাশ করেন যে, তার বলিষ্ঠ নেতৃত্বে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।

সম্পাদকমণ্ডলীর নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ শাহাদাত আহমেদ সংবাদপত্রের নীতিমালা অনুসরণ করে পাঠকদের সঠিক তথ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর। দায়িত্বভার গ্রহণকালে তিনি স্বীয় কর্তব্য পালনে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট