বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

বিনোদপুর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান প্রার্থী ফারুক সরদারের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬




পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সদস্য, বিনোদপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজ সেবক ফারুক সরদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত আনন্দ ও তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। ঈদের এই পবিত্র দিনে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন, যেন সবাই সুখ, শান্তি ও সমৃদ্ধিতে জীবনযাপন করতে পারে।

তিনি আরও বলেন, বিনোদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য তিনি সবসময় কাজ করে যেতে চান। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

সবশেষে তিনি বিনোদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

এছাড়াও এব্যাপারে ফারুক সরদার বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিনোদপুর ইউনিয়নের মুরুব্বী, মা, বোন, যুবক, তরুণ এবং সুশীল সমাজের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
বিনোদপুর ইউনিয়ন বাসী আমি ফারুক সরদার, পিতা সালাউদ্দিন খানদু সরদার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ সন্নিকটে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া প্রার্থী। ইউনিয়ন বাসী আমি আপনাদের সন্তান, আপনারাই আমার অভিভাবক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews