বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

শরীয়তপুর পৌরসভার মেয়র পদে আরিফুজ্জামান মোল্লা ব্যাপক আলোচনায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬




শরীয়তপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটির (ফরিদপুর বিভাগীয়) সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও কারা নির্যাতিত নেতা আরিফুজ্জামান মোল্লার নাম এখন ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও তাকে ঘিরে নানা আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আরিফুজ্জামান মোল্লা জেলা পর্যায়ে একজন সক্রিয় ও পরিচিত সংগঠক হিসেবে পরিচিত। দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় রাজনীতির পর্যবেক্ষকদের মতে, পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তার বিভিন্ন পরিকল্পনা ইতোমধ্যে আলোচনায় এসেছে। তিনি মেয়র নির্বাচিত হলে শরীয়তপুর পৌরসভাকে একটি আধুনিক ও সেবামুখী পৌরসভায় রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।

এব্যাপারে আরিফুজ্জামান মোল্লা বলেন, “শরীয়তপুর পৌরসভার নাগরিকদের আধুনিক সেবা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আমি পৌরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব এবং পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করার চেষ্টা করব।”

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, তার সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

এদিকে, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে দলীয় মনোনয়ন এবং নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে সব মিলিয়ে শরীয়তপুর পৌরসভার মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে যে আলোচনা তৈরি হয়েছে, সেখানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার নাম অন্যতম হিসেবে সামনে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews