শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

স্ট্রোক আক্রান্ত মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

হাটহাজারীতে স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ মুক্তিযোদ্ধা আবু আহমেদের কৃষি জমি দখলের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন মোঃ আরিফুল ইসলাম ও এনাম।
ভুক্তভোগী পরিবার জানায়, অসুস্থতার সুযোগ নিয়ে কোনো প্রকার আলোচনা বা সম্মতি ছাড়াই অভিযুক্তরা তাদের কৃষি জমিতে মাছের প্রজেক্ট করার উদ্দেশ্যে দখল কার্যক্রম শুরু করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মুক্তিযোদ্ধা আবু আহমেদ অভিযোগ করে বলেন, কোনো নিয়ম-নীতি অনুসরণ না করে এবং জমির মালিকদের সঙ্গে কথা না বলেই জোরপূর্বক এ কাজ করা হচ্ছে। তিনি এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, একই এলাকার আরও কয়েকজন জমির মালিক অভিযোগ করেন, তাদের দীর্ঘদিনের কৃষি জমিও জোরজবরদস্তির মাধ্যমে দখল করে মাছের প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। তারা দাবি করেন, প্রশাসনকে প্রভাবিত করে এই কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোঃ আরিফুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি স্ট্যাম্পের মাধ্যমে জমি গ্রহণ করেছেন এবং ডিসি, ইউএনওসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন।
এদিকে বিষয়টি নিয়ে বক্তব্য জানতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি

1080×1080 PNG

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews