শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘ভোরের আওয়াজ’-এর সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট সংবাদিক, কলামিস্ট ও গবেষক আনিসুর রহমান জাফরী। আজ সকালে পত্রিকাটির প্রধান কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

আনিসুর রহমান জাফরী সাংবাদিকতা পেশায় একজন সুপরিচিত ব্যক্তিত্ব। ভোরের আওয়াজে যোগদানের পূর্বে তিনি জাতীয় দৈনিক ‘মুক্তমত’ এবং ‘দৈনিক ঐশী বাংলা’ পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক ফিনিক্স বাংলা’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে সংবাদ মাধ্যমটিতে আধুনিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছেন।

পেশাগত সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশের প্রথম সারির বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ইসলামি চিন্তাবিদ ও গবেষক হিসেবে সুপরিচিত। বিশেষ করে বৈশাখী টিভি, এসএ টিভি, গাজী টিভি, বিজয় টিভি এবং মাই টিভিতে ইসলামি দর্শন ও সমসাময়িক বিষয় নিয়ে তার উপস্থাপনা ও আলোচনা দর্শক মহলে সমাদৃত। তিনি উদার ইসলামি চিন্তা ও বৈশ্বিক মানবতাবাদের প্রসারে নিরলস কাজ করে যাচ্ছেন।

 

এ আর জাফরী বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি বাংলাবাজার আল মানার প্রকাশনীর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর ধর্ম সচিব হিসেবে মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখছেন। এছাড়া সমাজসেবায় নিবেদিত এই ব্যক্তিত্ব অসংখ্য মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মহাসচিব। আধ্যাত্মিক ও মানবতাবাদী ইসলামি বক্তা হিসেবেও তার দেশজোড়া খ্যাতি রয়েছে।

ব্যক্তিজীবনে তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়ইয়াকান্দি গ্রামের ঐতিহাসিক দায়ীগাজী সরকার বাড়ির এক কৃতি সন্তান। তার পিতা প্রখ্যাত আলেম মরহুম আলহাজ ক্বারী মৌলভী জাফর আলী শাজলী ক্বাদরী।

নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে আনিসুর রহমান জাফরী বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ভোরের আওয়াজ পরিবারের সদস্য হিসেবে পাঠকদের সঠিক তথ্য ও মানসম্পন্ন সম্পাদকীয় উপহার দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।”

তার এই নতুন পথচলায় দেশের সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

1080×1080 PNG

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews