1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
জয়পুরহাটে আগামী ২রা মে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ পীরগঞ্জে মহান মে দিবস পালিত জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত টাঙ্গাইলে মহান মে দিবসে নির্মাণ শ্রমিক ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজন লোভনীয় অফারের ফাঁদে গ্রামীণ নারীরা: বিকাশের মাধ্যমে প্রতারণা, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি ছাত্ররাজনীতি থেকে ইউরোপে বিএনপির সক্রিয় মুখ কাজী রেজাউল হক সাঈদ ক্যান্সারে আক্রান্ত জেলে পরিবারের গৃহবধূ: বাঁচাতে প্রয়োজন মানবিক সহায়তা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাকরি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ৪৩৮২ কর্মকর্তা-কর্মচারী! মেঘনায় ভাঙাচোরা রাস্তায় : দুর্ভোগে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

আবুল কাশেম রুমন,সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার। নগরীর বিভিন্ন মাকের্ট-বিপণিবিতানে চলছে ঈদের কেনাকাটার ধুম। প্রতিদিনি দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা ভিড় করছেন দোকান গুলোতে।
তবে ব্যবসায়ীরা বলছেন, সিলেটের বেশির ভাগ লোকজন প্রবাসী, যাদের অনেকেই রয়েছেন মধ্যপ্রাচ্যে সেখানে যুদ্ধ পরিস্থিতির কারণে তারা বাড়িতে টাকা পাঠাতে পারেন নি। তাই এ বছর কেনাকাটা একটু কমেছে অনেকে দেরিতে কেনা কাটা করতে এসেছেন। এদিকে, ঈদের কেনাকাটার কারণে যানজট লেগেই আছে পুরো নগরীতে। যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।  সোমবার বিকালে-রাতে নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, লামাবাজার, বন্দরবাজার, জেলরোড, নয়াসড়ক ও কুমারপাড়া এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। এসব এলাকায় দেখা যায়, ক্রেতাদের আকর্ষণ করতে নানা রঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে মার্কেট ও শপিংমল গুলো।  বেশির ভাগ ক্রেতাই পরিবার নিয়ে এসেছেন। সবাই মিলে আগে পরিবারের ছোট সদস্যর জন্য পোশাক দেখছেন, দরদাম করছেন।
কিশোর-তরুণদের কেউ দেখছেন জুতা- কেউবা আবার পছন্দের কাপড়টি ট্রায়াল দিয়ে দেখছেন, ভালো না লাগলে আবার নতুন করে খুঁজতে শুরু করছেন।এর মধ্যে শহরের জিন্দাবাজার-নয়াসড়ক ও কুমারপাড়া এলাকায় নামিদামি ব্র্যান্ড ও আধুনিক শপিংমল গুলোতে উচ্চবিত্তের  ক্রেতাদের ভিড় বেশি। আর নগরীর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের বেশি ভিড় রয়েছে বন্দরবাজার এলাকার বিভিন্ন হাসান মার্কেটে। এই এলাকার হাসান মার্কেট ও হর্কাস মার্কেটে রয়েছে উপচে পড়া ভিড়। সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পোশাক, জুতা ও প্রসাধনী কেনাকাটা করছেন। জিন্দাবাজারে পরিবারের সঙ্গে আসা ১২ বছরের আবিদা হক বলল, “ঈদের দিনে পড়ার জন্য নতুন  ড্রেস কিনেছি। এখন জুতা কিনতে এসেছি। তারপর সাজার জিনিস কিনব। আমার সঙ্গে বাসার সবাই রয়েছেন। “দোকানে মানুষের ভিড় থাকায় দেরি হচ্ছে কেনাকাটা করতে। আমার কেটাকাটা শেষে আব্বু বাসার সবার জন্য  পোশাক কিনবেন। ঈদের বাজারে এসে ভালো লাগছে।
বন্দরবাজার এলাকায় হাসান মার্কেটের কর্মচারি মাসুক আহমদ বলেন, “সিলেটে ১৫ রমজানের পর থেকেই ঈদের বাজার শুরু হয়। এবার  মেয়েদের থ্রি-পিস,  ছেলেদের পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাকের চাহিদা বেশি।
গত বছরের তুলনায় জুতার দাম গড়ে ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। প্রসাধনীর দামও ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানান বিক্রেতারা। যানজটে ভোগান্তি ঈদের কেনাকাটার কারণে অতিরিক্ত মানুষের চাপে নগরীতে বেড়েছে যানজট। বিভিন্ন  মোড়ে মোড়ে জটলায় আটকে থাকতে হচ্ছে তাদের। এতে ভোগান্তি  বেড়েছে নগরবাসীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট