শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  সকালে দশটায়  উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড.মুঃ মিজানুর রহমান।
বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ভারপ্রাপ্ত আব্দুল মতিন,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক,কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার আতিকুর রহমান,
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গোমস্তাপুর ইনচার্জ মুহাতাব আলী, চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান শামিউল আলম শ্যামল,  গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ , রহনপুর রিপোর্টাস ক্লাব সভাপতি নাহিদ ইসলাম,   উপজেলা স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ , সাধারণ সম্পাদক  আমিনুল ইসলাম প্রমূখসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews