প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড.মুঃ মিজানুর রহমান।
বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ভারপ্রাপ্ত আব্দুল মতিন,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক,কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার আতিকুর রহমান,
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গোমস্তাপুর ইনচার্জ মুহাতাব আলী, চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ , রহনপুর রিপোর্টাস ক্লাব সভাপতি নাহিদ ইসলাম, উপজেলা স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ , সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত