শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

গোমস্তাপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬




চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুরে  ২০২৫ – ২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন / প্রণোদনা সহায়তা খাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ কন্দ, রাসায়নিক সার, বালাইনাশক  ও অন্যান্য উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুরের আয়োজনেবৃহস্পতিবার সকাল দশ টায় উপজেলা চত্বরে এই প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়। সার বীজ বিতরণ উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)জাকির মুন্সী । এ সময় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন , উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল হক, ইব্রাহিম খলিল , আল ফুয়াদ, আব্দুর রাকিব, মোস্তাফিজুর রহমান বুলেট প্রমুখ।উপজেলায় মোট ২৫ জন  প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা  বিতরণ করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews