প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬ || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬
গোমস্তাপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫ - ২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন / প্রণোদনা সহায়তা খাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ কন্দ, রাসায়নিক সার, বালাইনাশক ও অন্যান্য উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুরের আয়োজনেবৃহস্পতিবার সকাল দশ টায় উপজেলা চত্বরে এই প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়। সার বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)জাকির মুন্সী । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন , উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল হক, ইব্রাহিম খলিল , আল ফুয়াদ, আব্দুর রাকিব, মোস্তাফিজুর রহমান বুলেট প্রমুখ।উপজেলায় মোট ২৫ জন প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত