1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হওয়ায় বোদা-দেবীগঞ্জে আনন্দের জোয়ার - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
খুটাখালী-ঈদগড় সড়ক প্রায় ২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ! ২০২৬-২৭ বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি !  রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন  দ্রুত বিচারের দাবি ! আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  সড়ক অবরোধ ! হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ফয়সাল  কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ ! মানসিক স্বাস্থ্য দক্ষতা বাড়াতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কর্মশালা ! কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমিসেবা মের্লা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত ! সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই ! দেশের বিভিন্ন স্থানে ৭ দিনে ৪ শিশুকে ধর্ষণ করে হত্যা ! প্রাথমিক শিক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন সাতক্ষীরার ১৩ গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠান !

ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হওয়ায় বোদা-দেবীগঞ্জে আনন্দের জোয়ার

মামুন বোদা (পঞ্চগড়) :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
 প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার ও মন্ত্রীসভা গঠন করা হলে ফরহাদ হোসেন আজাদ কে প্রতিমন্ত্রীয় দায়িত্ব প্রদান করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসন থেকে নির্বাচিত হয়েছে ফরহাদ হোসেন আজাদ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

পঞ্চগড়-২ আসন থেকে প্রথমবার নির্বাচনে জয়ী হয়েই ফরহাদ হোসেন আজাদ স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বোদা-দেবীগঞ্জে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়। আনন্দ মিছিল সহ সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। দুই উপজেলার সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে ব্যাপক প্রত্যাশা ও আশাবাদ।

বোদা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বলেন, স্বাধীনতার পর বিএনপি থেকে আমরা কোনো মন্ত্রী পাইনি এবারই প্রথম। আশা করছি, আমাদের অত্যন্ত দক্ষ নেতা ফরহাদ হোসেন আজাদের হাত ধরেই এবার এলাকার উন্নয়ন ঘটবে। তার প্রতিমন্ত্রী হওয়ার খবরে এলাকার মানুষ খুবই খুশি। বোদা উপজেলার নগরকুমারী গ্রামের বাসিন্দা খোরশেদ আলম বলেন, ‘ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়-২ আসন পুনরুদ্ধার করেছেন। তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী হওয়ায় আমরা আশা করছি, আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন হবে।’বোদা বাজারের ব্যবসায়ী আবু হারুন সবুজ বলেন, ‘আজ বোদায় একটা উৎসবের আমেজ ছিল। সবাই আনন্দ করছে। আমরা নিজের এলাকার মানুষকে প্রতিমন্ত্রী হতে দেখে খুশি।’ পঞ্চগড়-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে জয়ী হয়ে সংসদ সদস্য  নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিউল আলম ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট পেয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট