বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনি দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তুলসীঘাট পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন কাশদহ এলাকার একটি ইটভাটার পাশের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। ​আটককৃত আসামীরা হলেন মোঃ নাজমুল হক পিতা- মৃত ভুট্টু মিয়া (গাইবান্ধা সদর)। মোঃ বাপ্পি ব্যাপারী, পিতা- মোঃ আসাদুল ব্যাপারী (সাদুল্লাপুর)। মোঃ এরশাদ মিয়া (২৭), পিতা- মোঃ গাবুর আলী (বর্তমানে পলাশবাড়ী নিবাসী)।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মুরারীপুর এলাকার কয়েকজন ব্যক্তি পিকনিক শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে কাশদহ ১ম ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে তারা দেখতে পান ৬-৭ জন লোক মুখে মাস্ক ও মাফলার পেঁচিয়ে সন্দেহজনকভাবে বসে আছে। তাদের গতিবিধি দেখে ডাকাত সন্দেহ হলে আরোহীরা দ্রুত সামনে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। ​মুহূর্তের মধ্যেই আশপাশের গ্রামের শতাধিক মানুষ লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে ডাকাতদের ঘেরাও করে। এসময় পালানোর চেষ্টাকালে তিনজনকে মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ আটক করে উত্তেজিত জনতা। জনরোষের মুখে বিক্ষুব্ধ জনতা তাদের উত্তম-মধ্যম প্রদান করে এবং পার্শ্ববর্তী এক কাঠ ব্যবসায়ীর দোকানে আটকে রাখে। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের হাত থেকে আসামীদের উদ্ধার করে হেফাজতে নেয়।
গাইবান্ধা সদর ​পুলিশের তৎপরতা আটককৃতদের শারীরিক অবস্থা বিবেচনা করে রাতেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। তবে তাদের সাথে থাকা আরও ৩-৪ জন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। ​গাইবান্ধা সদর থানার পুলিশ জানায়, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews