প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬ || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬
গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনি দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তুলসীঘাট পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন কাশদহ এলাকার একটি ইটভাটার পাশের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। আটককৃত আসামীরা হলেন মোঃ নাজমুল হক পিতা- মৃত ভুট্টু মিয়া (গাইবান্ধা সদর)। মোঃ বাপ্পি ব্যাপারী, পিতা- মোঃ আসাদুল ব্যাপারী (সাদুল্লাপুর)। মোঃ এরশাদ মিয়া (২৭), পিতা- মোঃ গাবুর আলী (বর্তমানে পলাশবাড়ী নিবাসী)।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মুরারীপুর এলাকার কয়েকজন ব্যক্তি পিকনিক শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে কাশদহ ১ম ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে তারা দেখতে পান ৬-৭ জন লোক মুখে মাস্ক ও মাফলার পেঁচিয়ে সন্দেহজনকভাবে বসে আছে। তাদের গতিবিধি দেখে ডাকাত সন্দেহ হলে আরোহীরা দ্রুত সামনে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। মুহূর্তের মধ্যেই আশপাশের গ্রামের শতাধিক মানুষ লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে ডাকাতদের ঘেরাও করে। এসময় পালানোর চেষ্টাকালে তিনজনকে মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ আটক করে উত্তেজিত জনতা। জনরোষের মুখে বিক্ষুব্ধ জনতা তাদের উত্তম-মধ্যম প্রদান করে এবং পার্শ্ববর্তী এক কাঠ ব্যবসায়ীর দোকানে আটকে রাখে। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের হাত থেকে আসামীদের উদ্ধার করে হেফাজতে নেয়।
গাইবান্ধা সদর পুলিশের তৎপরতা আটককৃতদের শারীরিক অবস্থা বিবেচনা করে রাতেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। তবে তাদের সাথে থাকা আরও ৩-৪ জন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গাইবান্ধা সদর থানার পুলিশ জানায়, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত