1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধায় অজ্ঞানপার্টির কবলে স্বতন্ত্র এমপি প্রার্থীর  সর্বস্ব লুট - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর ! তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ! চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ। ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ! নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে সহকারি সচিব ! ঈদযাত্রা নয়, মৃত্যুযাত্রা! কুষ্টিয়ার মহাসড়কে লাশের মিছিল  ! ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে চৌদ্দগ্রামে গ্রাহক ফোরামের মানববন্ধন ! সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম ! গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড ! উদিয়মান মডেল  নাহিদুল ইসলাম নাহিদ

গাইবান্ধায় অজ্ঞানপার্টির কবলে স্বতন্ত্র এমপি প্রার্থীর  সর্বস্ব লুট

 তাজুল ইসলাম প্রধান, গোবিন্দগঞ্জ 
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। ঢাকা থেকে এলাকায় ফেরার পথে বাসের ভেতর কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত ডিম খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
​শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজার রহমান বিকেলে ঢাকা থেকে ‘পিংকি এন্টারপ্রাইজ’-এর একটি বাসে করে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বাসের ভেতর অজ্ঞানপার্টির সদস্যরা সুকৌশলে তাকে ডিম খেতে দেয়। সেটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন।
​সুযোগ বুঝে অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছে থাকা নগদ টাকা ও ব্যক্তিগত মোবাইল ফোনটি নিয়ে নেয়। এরপর তাকে রংপুরের মডার্ন মোড় এলাকায় বাস থেকে নামিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
​স্থানীয়রা রাস্তার পাশে একজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
​পুলিশের বক্তব্য, তাজহাট থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ভুক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট