1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নওগাঁর পত্নীতলায় প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

নওগাঁর পত্নীতলায় প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মেহেদী হাসান (অন্তর), নওগাঁ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
নওগাঁর পত্নীতলা উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বিনা নোটিশে দুই শিক্ষককে শোকজ করা এবং ক্লাস নিতে বাধা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে পত্নীতলা উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িত।
অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হোসনেয়ারা ও ইসলাম বিভাগের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই শোকজ করা হয় এবং তাদের নিয়মিত ক্লাস গ্রহণে বাধা দেওয়া হয়। এতে পাঠদান ব্যাহত হলে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরাও অংশ নেন।
খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়ে শ্রেণিকক্ষে ফিরে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও ন্যায্য সমাধানের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট