বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে সোমবার (১২ জানুয়ারী) উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন— উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফরহাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, আরডিআরএস এর কমিউিনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান, সি এস নিতাই চাঁদ বর্মন, জেলা ফেডারেশন প্রধান সমন্বয়কারী দবিরুল ইসলাম, ফেডারেশন চেয়ারম্যান হুমায়ুন কবির হেলাল ও শরিফুল ইসলাম, নন্দরাম বর্মন, আলতাঠ হোসেন, বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ-এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, “সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। সমাজের অনগ্রসর ব্যক্তিদের নিয়ে প্রত্যেকেরই ভাবা দরকার, কারণ দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকেরই গুরুত্ব অপরিসীম।”
কর্মশালায় বক্তারা সমাজের অনগ্রসর মানুষদের সরকারি সেবা প্রাপ্তিতে অধিকতর অন্তর্ভুক্তির জন্য সবাইকে এক সাথে কাজ করার কথা বলেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভিডিও চিত্র প্রদর্শন সহ দিনব্যাপী এ কর্মশালায় অনগ্রসর ব্যক্তিদের প্রতিনিধি সহ ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews