সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬




সীমান্ত এলাকা টেকনাফে একটি বড় ধরনের মাদক পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) রোববার (১১ জানুয়ারি) রাতে টেকনাফ উপজেলার লেদা বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় নাফ নদীর তীরবর্তী আলীখাল পোষ্ট সংলগ্ন কেওড়া বাগান এলাকায়—যে অঞ্চলটি দীর্ঘদিন ধরে মাদক পাচারকারীদের একটি পরিচিত রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বিজিবি সূত্র জানায়,১১ জানুয়ারী আনুমানিক সাড়ে ১১টার দিকে টহলরত আভিযানিক দল কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদীর দিক থেকে কেওড়া বাগানের দিকে অগ্রসর হতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ধাওয়া শুরু করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ১২ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় পরিত্যক্ত একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষার প্রশ্নে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় বিজিবি এ অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews