বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

মানিকগঞ্জে  গ্রাম  বাংলার ঐতিহ্যবাহী  মান্তা মেলা  অনুষ্ঠিত হবে          

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

হাজার হাজার মানুষের বিনোদনের খোরাক    গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি ধরে রাখতে  মানিকগঞ্জ সদর উপজেলার  পুটাইল ইউনিয়নের  অন্তর্ভুক্ত    মান্তা   গ্রামের  আধ্যাত্মিক   সাধক হযরত শাহ্ কানু প্রামাণিকের  পবিত্র উরস মোবারক উপলক্ষ্যে   গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  গ্রামীণ মেলা  অনুষ্ঠিত হবে।  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন,উৎসব মুখর  গরুদৌড় প্রতিযোগিতা দেখতে  মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে মান্তা মাঠে উপস্থিত হয়  সব বয়সের হাজারো দর্শনার্থী। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে প্রতিটি দৌড় হয়ে উঠে প্রাণবন্ত ।  প্রতিযোগিতা চলা কালে বিভিন্ন রঙের গরু ও  দক্ষ গরুওয়ালারা প্রতিযোগিতায় অংশ নেন।  তরুণ প্রজন্মকে  সুস্থ বিনোদনের দিকে আকৃষ্ট করে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রাখতেই এমন সুন্দর উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন তাঁরা।  স্থানীয়   ইবনে মাসুদের  মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,  আমরা মেলার জন্য অনুমতিপত্র পেয়েছি।    শিক্ষক সাইদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেলার জন্য অনুমতিপত্র পেয়েছে কিনা আমার জানা নেই।  মান্তা মাজার ও মেলা কমিটির সভাপতি   হোসেন আলী  মাস্টারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,  ১৫ জানুয়ারি  গরুদৌড়  প্রতিযোগিতা,   ১৭ জানুয়ারি পবিত্র উরস মোবারক  এবং ৫ পালা বাউল গানের আয়োজন করা হয়েছে।   তিনি আরো বলেন,   এই আনন্দ আয়োজনের মধ্যে উৎসব বিরাজ করছে  গ্রামে গ্রামে।   আইনশৃঙ্খলা রক্ষাকারি  বাহিনীর পক্ষ্য  থেকে মেলার  জন্য  অনুমতিপত্র  দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  মেলার জন্য  আমরা এখনো   ‌অনুমতিপত্র  পাই নাই। পাশের এলাকা  পুটাইল  মেলার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি  বলেন,  আকাঙ্ক্ষিত ঘটনার কারণে   মান্তা মেলার অনুমতি নিয়ে একটু  জটিলতা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews