বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

জাতীয় সমাজসেবা দিবস- ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

“প্রযুক্তি ও সমতায় কল্যাণ ও সমতা “এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ বেউথা রোডের সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শহর সমাজসেবা কর্মকর্তা মেহেদি মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামান, ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ ড. মোহম্মদ ফারুক হোসেন, গণকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম, সমাজ সেবক মির্জা তানজিনা ইয়াসমিন, প্রতিবন্ধী সংগঠক এমডিপিওডির পরিচালক এন্তাজ আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।সমাজসেবা মূলক কাজে বিশেষ অবদান রাখায় কয়েকটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উল্লেখ্য, মানিকগঞ্জের প্রকৃতি কল্যাণ সংঘের পক্ষে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলামের পক্ষে সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ তৌছিবুল ইসলাম শোভন, সাধারণ সম্পাদক অরুণচন্দ্র রায় এবং অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews