বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

মানিকগঞ্জের কুন্দুরিয়া ঢেঁকি ঘরে আমন আউশ ধানের লাল চাউল বিক্রি ‌‌হচ্ছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫




জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ঢেঁকি। এক সময় এর ছন্দময় শব্দে মুখরিত থাকতো পাড়া মহল্লা। কিন্তু যন্ত্রচালিত কালের দাপটে সেই ঐতিহ্যবাহী ঢেঁকি এখন প্রায় বিলুপ্তির পথে। তবে প্রযুক্তি ব্যবহার করে প্রাচীন এই ঐতিহ্যকে আবার আধুনিক রূপে ফিরিয়ে এনেছে অনেকেই। তবে পারিবারিকভাবে নয় ব্যবসায়িক আকারে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার নালী ইউনিযনের কুন্দুরিয়া গ্রামে অবাক মার্কেটে ঢেঁকি ঘরের স্বত্বাধিকারী মোঃ আকতার হোসেন আমন আউশ ধানের ঢেঁকিছাঁটা ফরমালিন মুক্ত লাল চাউল বিক্রি করছেন। তিনি বলেন, ২০২০ খ্রিষ্টাব্দে তিনি হৃদরোগ, জন্ডিস ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়। তাঁর শারীরিক জটিলতার কারণে রোগীর কাতারে এসে পৌঁছায় তিনি। তখন রামপ্রসাদ সরকার নামে এক চিকিৎসক তাঁকে আমন ও আউশ ধানের লাল চাউলের ভাত খাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে তিনি আমন ও আউশ ধানের ফরমালিনমুক্ত লাল চাউলের ভাত খেয়ে শরীরের সুস্থতা ফিরে পায়। তাঁর পর থেকে তিনি ঢেঁকিঘর প্রতিষ্ঠার মাধ্যমে ঢেঁকি ছাঁটা আমন আউশ ধানের লাল চাউল বিক্রি করছেন। এছাড়া এখানে আতপ চাউল ,হলুদ ও মরিচ ভাঙ্গনোর ব্যবস্থা আছে। স্থানীয়রা বলেন, মোঃ আকতার হোসেন ছোট বেলা থেকেই সৎ , মিতব্যয়ী, স্পষ্টবাদী ও কঠোর পরিশ্রমী। তাঁর এই ঢেঁকি যেন ঐতিহ্য ও প্রযুক্তির এক চমৎকার মেলবন্ধন। বিদ্যুতের মাধ্যমে মোটরের সাহায্যে তাঁর দুটি কাঠের ঢেঁকি সচল রয়েছে। ৫ ফুট দৈর্ঘের এই ইলেকট্রনিক ঢেঁকি গুলোতে ৪ হর্স পাওয়ারের মোটর যন্ত্রাংশের সঙ্গে যুক্ত করে বসানো হয়েছে কাঠের ঢেঁকি। ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মোঃ মাসুদুল ইসলাম মাসুদ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিপন্ন প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে একটুও কার্পণ্য করেন না আকতার হোসেন। তাঁর পিতা ছিলেন নালী ইউনিয়ন পরিষদের আদর্শ জনপ্রতিনিধি। আকতার হোসেনের এমন চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি । ঢেঁকি ঘরের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আকতার হোসেন বলেন, ধান কিনতে আমার বাইরের জেলায় যেতে হয় না। আমাদের মানিকগঞ্জ জেলায় বিশাল বিশাল ফসলের ভান্ডার আছে। তিনি আরো বলেন, প্রতি কেজি আমন /আউশ ধানের লাল চাউল ১ শত টাকায় বিক্রি করছি। উল্লেখ্য, মোঃ আকতার হোসেনের এমন মহতী উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews