1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নবীনগরে অগ্নিকাণ্ডে নিহত ১ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

নবীনগরে অগ্নিকাণ্ডে নিহত ১

মোঃ শওকত আলী , নবীনগর,( ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রামের উত্তর পাড়ায় শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত একজন ও বাড়ি ঘর ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো: আলমগীর (৬০) পিতা রশিদ মিয়া।
বিটঘর ইউপি চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঘটনাস্থল পরিদর্শন করি, দগ্ধ আলমগীর মিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। আগুন লাগার পর অন্যরা ঘর থেকে বের হতে পারলেও অসুস্থ আলমগীর মিয়া বের হতে পারেননি। ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়রা জানায়, শনিবার মধ্য রাতে হঠাৎ করে আলমগীর মিয়ার বসত ঘরে আগুন লাগলে ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক ঘণ্টার চেষ্টা করে আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভিতরে আটকা পড়া আলমগীরকে উদ্ধার করতে পারা যায়নি, দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট