বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ব্রাজিল, কলম্বিয়া

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫



 ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে ব্রাজিল ও কলম্বিয়ার মোকাবেলা করবে ফ্রান্স। কোচ দিদিয়ের দেশ্যম এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশ্যম বলেন, ‘কোন ইভেন্ট যেখানে অনুষ্ঠিত হবে সেখানে খেলতে যাবার আনন্দই আলাদা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিল ও কলম্বিয়ার মোকাবেলা করার অপেক্ষা আর শেষ হচ্ছেনা।’

আগামী বছর মার্চে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে বোস্টনে মাঠে নামবে ফ্রান্স। এরপর ওয়াশিংটনে কলম্বিয়ার মুখোমুখি হবে।

সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালিস্ট ফ্রান্স তার চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয় করেছিল।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে আই-গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে এবং ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ্যকার প্লে—অফ বিজয়ী দল।

মে মাসের মাঝামাঝিতে দেশ্যম তার বিশ্বকাপ স্কোয়াড ঘোষনা করবেন। টুর্নামেন্টের পর তিনি পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। ফ্রান্সের পরবর্তী কোচ হিসেবে ইতোমধ্যেই জিনেদিন জিদানের নাম ফেবারিটের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে।

 

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews