1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ব্রাহ্মণবাড়িয়া  সাদ্দাম হত্যার প্রধান আসামি  দেলোয়ার হোসেন দিলীপ ও বাবুলক গ্রেফতার  - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য মেঘনায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত ১ শত ৫০ টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল! শ্রমিকদের তীব্র বিক্ষোভে প্রশাসনের নতি, টোল বন্ধের প্রতিশ্রুতি সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ! শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত  বিষয়ক উঠান বৈঠক  অনুষ্ঠিত হাইকোর্টের আদেশ অমান্য করে ইটভাটার মাটি কাটার অভিযোগ,থানায় জিডি! পিবিআই ঢাকা জেলা কর্তৃক আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার  রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ শরীয়তপুরে তিন ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন!

ব্রাহ্মণবাড়িয়া  সাদ্দাম হত্যার প্রধান আসামি  দেলোয়ার হোসেন দিলীপ ও বাবুলক গ্রেফতার 

শেখ সাদী সুমন , ব্রাহ্মণবাড়িয়া 
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বহুল আলোচিত ছাত্রদল নেতা মো. সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত রবিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার বাসাবো এলাকার একটি বাড়িতে গোপন অভিযান চালিয়ে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প এবং র‍্যাব-৩ এর যৌথ দল তাকে আটক করে।

বৃহস্পতিবার গভীর রাতে কান্দিপাড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাবেক ছাত্রদল সদস্য সাদ্দাম হোসেনকে উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

নিহতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে দেলোয়ার হোসেন দিলীপ ঘর থেকে ডেকে নিয়ে সাদ্দামকে কাছে থেকে গুলি করে হত্যা করেন। পরদিন শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে দিলীপকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, ঘটনার পর থেকেই দিলীপ এলাকা ছেড়ে পালিয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব তাকে বাসাবোর ওই বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট