বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

জয়পুরহাটের কালাইয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় শুরু হওয়া সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। সভায় কালাই থানার উপ-পরিদর্শক দীপেন্দ্র নাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাহিদ নাজনিন ডেইজি, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ এবং এলডিইডি’র উপজেলা প্রকৌশলী শ্রী সুমন কুমার দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ সভায় অংশ নেন।

সভায় কৃষকদের সারের নির্ধারিত দামের বেশি মূল্য নেওয়া ও কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়টি আলোচনায় উঠে আসে। এ প্রসঙ্গে সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ তদারকি বাড়ানো ও অনিয়ম প্রতিরোধে প্রশাসনের কঠোর পর্যবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এ ছাড়া সভায় মাদক নিয়ন্ত্রণ, উপজেলার বিভিন্ন সড়ক–ঘাটের অবস্থা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, স্বাস্থ্যসেবা, কৃষি ও মৎস্য খাতের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের সুপারিশ প্রদান করেন।

মতবিনিময় সভায় বক্তারা সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভা শেষে অংশগ্রহণকারীরা উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews