1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন।

গত শুক্রবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতির উদ্দেশে পাঠানো এক বার্তায় তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাওয়া এক বার্তায় এ কথা জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় আঘাত হানা আবহাওয়াজনিত দুর্যোগগুলোর মধ্যে এটি অন্যতম ভয়াবহ। বিপর্যস্ত পরিবারগুলোর দুঃখ-কষ্টে বাংলাদেশের জনগণ ও সরকার শ্রীলঙ্কার পাশে রয়েছে।

প্রফেসর ইউনূস বার্তায় উল্লেখ করেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ শ্রীলঙ্কার বন্ধুসুলভ মানুষের পাশে রয়েছে।

একইসঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে বাংলাদেশ বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক সহায়তাসহ যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট