রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা
প্রকাশিত:
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত ২৯নভেম্বর শনিবার ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি এম এমোমেন(দৈনিক ইত্তেফাক)। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম রোবেল মাহমুদ (আরটিভি ও দৈনিক মানবকণ্ঠ)। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক- রাসেল মাহমুদ (আনন্দ টিভি ও দৈনিক যুগান্তর)। রূপগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সহ-সভাপতি মো: কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তারিকুল ইসলাম মাছুম ও মজিবুর রহমান, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, সহ-সভাপতি রিপন মিয়া, দপ্তর সম্পাদক অপু মিয়া প্রমুখ। পরে রূপগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী ও সাংবাদিকদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩৩সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া (দৈনিক নয়াদিগন্ত), আলী হোসেন টিটু (দৈনিক আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক- ইমদাদুল হক দুলাল ভুঁইয়া (দৈনিক সংবাদ), মীর শফিকুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), শরিফ ভুঁইয়া (দৈনিক জনকন্ঠ), সহ- সাংগঠনিক সম্পাদক- ইব্রাহিম হোসেন (ভোরের ডাক), এস এম আবু কাউসার (দৈনিক আজকালের খবর), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- আলম হোসাইন (দৈনিক দিনকাল ও চ্যানেল ২৪), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- এনামুল হক (গ্লোবাল টেলিভিশন), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- এনবি আকাশ (দৈনিক বাংলাদেশের খবর), প্রচার বিষয়ক সম্পাদক- শাহিন মিয়া (দৈনিক ভোরের দর্পন)।