মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রথমবার এমএলএস কাপের ফাইনালে মায়ামি

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ইন্টার মায়ামি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উঠেছে এমএলএস কাপের ফাইনালে। রোববার (৩০ নভেম্বর) ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে মায়ামি।

এর আগে, তিনবার প্লে-অফে মায়ামি খেললেও কনফারেন্স সেমিফাইনালে উঠতে না পারা মায়ামি এবার নাম লেখালো ফাইনালে।

চেজ স্টেডিয়ামে নিউইয়র্কের সিটির বিপক্ষে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে মায়ামি জয় পেয়েছে তাদেও আলেন্দের নৈপুণ্যে। আর্জেন্টাইন এই ফুটবলার করেছেন হ্যাটট্রিক। এক গোল করেছেন আরেক আর্জেন্টাইন মাতে সিলভেত্তি। অন্য গোলটি তালেসকো সেগোভিয়ার।

মায়ামির জয়ের ৫ গোলের ৪টিই এসেছে আর্জেন্টিনার খেলোয়াড়দের পা থেকে। ১৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি তাদেও আলেন্দের কল্যাণে। যেখানে অ্যাসিস্টও করেন আরেক আর্জেন্টাইন রদ্রিগো ডি পল।

মিনিট দশেক পর ম্যাচের ২৪ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আলেন্দে। হেড থেকে করেন এই গোলটি। জর্দি আলবার ক্রস থেকে বল নাগালে পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন।

৩৭ মিনিটে একটি গোল শোধ করেন নিউইয়র্ক সিটির জাস্টিন হাক। বিরতিতে যাওয়ার আগে স্কোর হয় ২-১। বক্সের বাইরে ৬৭ মিনিটে মেসিকে ঘিরে ফেলে প্রতিপক্ষের খেলোয়াড়রা। পরে বল পাঠিয়ে দেন ফাঁকায় থাকা সিলভেত্তির দিকে। অরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার বল জালে পাঠাতে কোনো ভুল করেননি।

৮৩ মিনিটে গোল করে ব্যবধান ৪-১ করেন সেগোভিয়া। ৮৯ মিনিটে আলেন্দে হ্যাটট্রিক করেন ইয়ানিক ব্রাইটের অ্যাসিস্টে গোল আদায় করে। মায়ামি ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

আগামী ৬ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে মায়ামির প্রতিপক্ষ হবে সান ডিয়েগো ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালের বিজয়ী দল।
সূত্র :অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews