1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য মেঘনায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত ১ শত ৫০ টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল! শ্রমিকদের তীব্র বিক্ষোভে প্রশাসনের নতি, টোল বন্ধের প্রতিশ্রুতি সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ! শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত  বিষয়ক উঠান বৈঠক  অনুষ্ঠিত হাইকোর্টের আদেশ অমান্য করে ইটভাটার মাটি কাটার অভিযোগ,থানায় জিডি! পিবিআই ঢাকা জেলা কর্তৃক আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার  রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ শরীয়তপুরে তিন ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন!

লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪

আফজাল হোসেন জয়, বান্দরবান 
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বান্দরবান জেলা লামা উপজেলা চকরিয়া – লামা আলীকদম সড়কে ফাঁসিয়াখালী ইউনিয়নে ইয়াংছায় ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মো. সাহাব উদ্দিন (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

রবিবার (৩০ নভেম্বর২০২৫ইং ) সকাল আনুমানিক ১১ঘটিকার সময় সড়কের ইয়াংছা সেলিম চৌধুরী মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সাহাব উদ্দিন উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে বনপুর বড়পাড়ার বাসিন্দা মো.কাদের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানা যায় , রবিবার সকাল ১১টার দিকে জমিতে চাষ দেওয়ার জন্য চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকা থেকে ট্রাক্টর নিয়ে লামা উপজেলায় যাচ্ছিল চালক মো. রহিম ও গাড়ি মালিকের ছেলে সাহাব উদ্দিন। গাড়িটি সড়কের সেলিম চৌধুরী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা সাহাব উদ্দিন ও মো. রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষনা করেন। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ট্রাক্টর চালক মো. রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
একই সময় ছিটকে পড়ে মোটর সাইকেল চালক সহ ৩ জন আহত হন। আহতরা হলেন, নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর। তাদেরকে ইয়াংছা বাজারের একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট