বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মামলার পর আড়াল ভেঙে প্রকাশ্যে ডন মামলার পর আড়াল ভেঙে প্রকাশ্যে ডন !

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫




চলচ্চিত্রের খল-অভিনেতা ডন কিছুদিন ধরেই আড়ালে ছিলেন। কারণ চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে অভিযুক্ত করে গত অক্টোবর রাজধানীর রমনা থানায় একটি মামলা করা হয়। সেই মামলার অন্যতম আসামি হিসেবে নাম আসে অভিনেতা ডনেরও।

মামলা হওয়ার পর থেকেই ডনের সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। যদিও তিনি জানিয়েছিলেন, বাসাতেই আছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অনুপস্থিত ছিলেন। অবশেষে ডন ফের সক্রিয় হয়েছেন সামাজিক মাধ্যমে। ফেসবুকে ফিরে তিনি একটি গান পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন- “৫০ জন বন্ধু-বান্ধবীদের জন্য উৎসর্গ করলাম।” গানটি পোস্ট করার পরই তিনি বেশ প্রশংসা পেয়েছেন মন্তব্যের ঘরে।

সালমান শাহ হত্যা মামলার এজাহারে উল্লেখ করা আসামিদের মধ্যে আছেন-সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খল-অভিনেতা ডনসহ মোট ১১ জন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও রয়েছে।

সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ মামলা চলবে বলে আদেশ দিয়েছেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews