শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

গোবিন্দগঞ্জে প্রতারক চক্রের বিরুদ্ধে বসতবাড়ি ভাংচুর ও হুমকির অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪



গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের দ্বারা সংঘবদ্ধভাবে বসতবাড়িতে ভাংচুর, নগদ অর্থ চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ মে, ২০২৪) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউপির হোসেনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মৃত আব্দুল গাছুর ছেলে আজির উদ্দিন প্রতিবেশি মোজা মিয়া, আরিফুল ইসলাম, রানা বাবু, বাবুল মিয়া ও রতন মিয়াকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রতিবেশিরা পূর্ব থেকেই পারিবারিক বিষয়ে শত্রুতা ও নানাভাবে ভয়-ভীতির হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় তারা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর বসতবাড়ির টিনের চালা ও বাঁশের বেড়া, দরজা-জানালা এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় তারা বাক্সে রক্ষিত প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা চুরি করে।
ভুক্তভোগী জানান, অভিযুক্তরা আমাকে নানা ধরনের ভয়-ভীতি দেখাচ্ছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়াও অভিযুক্ত আরিফুল, রানা বাবু ও রতন মিয়া একদলভুক্ত প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews