বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬



দিনাজপুরে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

​আব্দুস সালাম, দিনাজপুর

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ ‘ব্রিফিং প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।
​১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান, পিভিএম, পিভিএমএস। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর চন্দ্র এবং সদর উপজেলার প্রশিক্ষক মোঃ হারুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় সর্বমোট ৮,৩২০ জন আনসার ও ভিডিপি সদস্য কড়া নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। তারা ১৫ অক্টোবর ২০২৬ হতে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপে নিরবচ্ছিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন।

​পূজা মণ্ডপে দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান বলেন, ​”হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তারা যেন অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে যথাযথভাবে এ উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে আমাদের সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে হবে। নিজ পরিবারের সদস্যরা উৎসব পালন করছে মনে করেই আপনাদের এই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা দায়িত্বহীনতার সুযোগ নেই। মনে রাখতে হবে—ধর্ম যার যার, উৎসব সবার। তাই এই উৎসবকে আমাদের নিজেদের মনে করে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”

​উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা আনসার ও ভিডিপি বাহিনী কঠোর নজরদারি নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews