বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

“বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬



সিরাজগঞ্জে “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ 
সাথী সুলতানা,সিরাজগঞ্জঃ
 “দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্য নিয়ে-সিরাজগঞ্জে “বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬খ্রি.” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এবং  দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিরাজগঞ্জের আয়োজনে,
বৃহস্পতিবার (১৫অক্টোবর-২০২৬খ্রি.) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে  আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা  অনুষ্ঠানে  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি এর সভাপতিত্বে সভায় ও স্মার্ট সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে,  সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, জেলা সমাজসেবা উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন,  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিরাজগঞ্জের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম। এসময়ে অনুষ্ঠানে বিভিন্ন এনজিওর প্রধান, প্রতিনিধি সহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিবন্ধীরা এবং তাদের অভিভাবক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন । জানা যায় যে, ২০২৬খ্রি. বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের তাৎপর্য ও উদ্দেশ্য
নিরাপদ চলাচল, সাদাছড়ি হলো- দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদে পথ চলার প্রধান সহায়ক।
সচেতনতা বৃদ্ধি,  ফুটপাত, রাস্তা পারাপার ও গণপরিবহনে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ তৈরি করতে সমাজের সকল স্তরে সচেতনতা তৈরি করা। মর্যাদা ও অধিকার: দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি করুণা নয়, বরং তাদের অধিকার, মর্যাদা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews