বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

গাইবসন্ধায় হত্যা হামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, হুমকির মুখে বাদী সংবাদ সম্মেলনে 

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
জান্নাতুল ফেরদৌস শাপলা হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু থানা পুলিশ বা অন্যকোনো আইন-শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতার না করায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। আসামিরা মামলার বাদীকে বিভিন্নভাবে মামলা তুলে নেয়াসহ জীবননাশের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছে। নিহত জান্নাতুল ফেরদৌস শাপলার ছোট বোন সানজিদা আক্তার আভা রোববার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এসময় তার মা মোছা. লিপি সরকার তার পাশে ছিলেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ঠাকুরগাঁও এলাকার ইসলামনগর বাসস্ট্যান্ড এলাকার (বর্তমানে গাইবান্ধা শহরের শাপলাপাড়া) লিপি সরকারের মেয়ে জান্নাতুল ফেরদৌস শাপলার সাথে ৮ বছর আগে ডেভিডকোম্পানীপাড়ার মাহবুবর রহমানের ছেলে শেখ রোমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শেখ রোমান স্ত্রী জান্নাতুল ফেরদৌস শাপলাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এ অবস্থায় তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। শাপলার ওপর মানসিক ও অত্যাচার নিয়ে স্বামী শেখ রোমানের বিরুদ্ধে একাধিকবার শালিস বৈঠক হয়। তাতেও স্ত্রীর ওপর রোমানের অত্যাচারের মাত্রা কমেনি। গত ২৪ এপ্রিল সন্ধ্যায় অমানুষিক নির্যাতন করে শাপলাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের শাপলার মা লিপি সরকার বাদী হয়ে পরেরদিন গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৩০। মামলা দায়েরের পর প্রায় একমাস পর থানা পুলিশ এক নম্বর আসামি শেখ রোমানকে গ্রেফতার করে। অন্যান্য আসামিরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করে, যার মেয়াদ গত ১৬ জুন শেষ হয়েছে। কিন্তু আসামিরা নিম্ন কোর্ট থেকে জামিন না নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তবে থানা পুলিশ বা অন্য কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে গ্রেফতার করছে না।
সংবাদ সম্মেলন থেকে নিহত শাপলার বোন সানজিদা আক্তার আভা হত্যা মামলা আসামিদের দ্রæত গ্রেফতার করে সকল আসামির দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। মামলাটি যাতে ভিন্নখাতে প্রবাহিত না হয়, সেব্যাপারে তিনি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews