মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬



লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার

জাবের আলী, বান্দরবান থেকে –

গতকাল ১৯অক্টোবর রোজ সোমবার লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন লামা আনসার ব্যাটালিয়ন (৩০ বি এন) এর সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান।

সন্ধ্যায় ফাইতং হরি মন্দির ও আজিজ নগর দূর্গা ও হরি মন্দির পরিদর্শন শেষে ৩০আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমানে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় দূর্গা পূজা উদযাপন করছেন। প্রত্যেকটি পূজা মন্ডপে আনসার ভিডিপি সদস্যগণ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছেন।তারা যেন নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে আনসার ভিডিপি বাহিনী বদ্ধ পরিকর। আমি উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছি। উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নিয়েছি। এই পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরিদর্শন কালীন ৩০ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালকের সাথে ছিলেন লামা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক বাসুরাম দে,৩০ আনসার ব্যাটালিয়নের মনিটরিং নাজমুল ইসলাম এবং ব্যাটালিয়ন সদস্য গণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews