বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

জয়পুরহাটে রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা নিয়ে সমালোচনার ঝড়,বিতর্কিত ব্যক্তির হাতে ক্রেস্ট

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ অগাস্ট, ২০২৫




জয়পুরহাটে সম্প্রীতি ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে তিনজন প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।

সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীরা হলেন, কানাডা প্রবাসী মফিজ উদ্দিন প্রামানিক, সাইফুর রহমান এবং কুয়েত প্রবাসী সানাউল ইসলাম। তবে রেমিট্যান্স যোদ্ধা সাইফুর রহমানের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরের সহধর্মিণী কামরুন নাহার শিমুল। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।তবে সাইফুর রহমানের বোন সায়দা ফেরদৌস টফি জানান, তার অনুরোধেই বোন কামরুন নাহার শিমুল সম্মাননা গ্রহণ করেছেন। এতে তাদের পরিবারের কোনো দোষ নেই।জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, ব্যাংকের তথ্যের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তালিকাভুক্ত পরিবারের পক্ষ থেকে যিনি সম্মত হয়েছেন, তাকেই সম্মাননা দেওয়া হয়েছে।জেলা প্রশাসনের সহযোগিতায় জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিম, সহকারী পরিচালক মোশারফ হোসেন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানাগেছে, গত এক বছরে জয়পুরহাট জেলার তিনজন প্রবাসী মিলে মোট ১ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৮৪৯ টাকা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আক্‌তার চৌধুরী জানান, ব্যাংকের অফিসিয়াল তথ্যের ভিত্তিতেই রেমিট্যান্স যোদ্ধাদের আমন্ত্রণ জানানো এবং সম্মাননা প্রদান করা হয়েছে। ক্রেস্ট কারা গ্রহন করবেঢন তার তালিকা রয়েছে সেখানে আওয়ামীলীগ নেত্রীর নাম ছিল না। তাকে কে বা কারা দাওয়াত দিয়েছে তিনি জানেন না এবং ব্যক্তিগতভাবে তিনি কাউকে চেনে না বলে জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews