সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬




খাগড়াছড়ির দীঘিনালায় দীঘিনালা ইউনিয়নের বানছড়া এলাকার নোয়াপাড়ার দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চার শতাধিক পাহাড়ি অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

গত  রবিবার (২ মার্চ) সকাল থেকে দিনব্যাপী দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল (দ্য বেবি টাইগার্স)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জোনের আরএমও মু. শায়খউদ্দীন সাকলাইন।

এ সময় চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমে দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেডিকেল অফিসার মু. শায়খউদ্দীন সাকলাইন জানান, নিয়মিত জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম এলাকায় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, “আজকের ক্যাম্পে উচ্চ রক্তচাপ ও চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি ছিল। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান করেছি।”
এদিকে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা গ্রহণকারী সুবিধাভোগী হেনা চাকমা বলেন, “আমি দীর্ঘদিন ধরে বুকের ব্যথায় ভুগছি। সেনাবাহিনীর এই ক্যাম্পে এসে চিকিৎসা ও ওষুধ পেয়েছি। আমি খুব উপকৃত হয়েছি।”
এ ধরনের মানবিক উদ্যোগে এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী তথা দীঘিনালা জোনের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews