রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাগরে ভাসানোর আগেই পাচারকারীদের  ছক বানচাল,টেকনাফে উদ্ধার  ৮ আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রে সুরক্ষা নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন সংকটে বাংলাদেশের চলচ্চিত্রশিল্প, আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে সম্ভাবনা রাজশাহী মহনপুরে নারী হত্যাকাণ্ড: সন্দেহভাজন  আটক ১ জন টেকনাফ  সীমান্তে অস্ত্র – বিস্ফোরকের চালান আটক,তদন্তে  আইনশৃঙ্খলা  বাহিনী, শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুলকে চূড়ান্ত সতর্কবার্তা অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জিয়া শিশু-কিশোর সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ আকাশজুড়ে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত!

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুলকে চূড়ান্ত সতর্কবার্তা

  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬



শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুলকে চূড়ান্ত সতর্কবার্তা

 মো:ইনছান সরদার,শরীয়তপুর

তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ পেয়েছে শরীয়তপুর জেলা যুবদল। নির্ধারিত সময়ে কমিটি পূর্ণাঙ্গ করতে না পারায় সংগঠনটির সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধাকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সতর্কীকরণ বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় কমিটির বার্তায় বলা হয়, গত ২০ সেপ্টেম্বর জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি ও নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করে শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় বিষয়টিকে সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সতর্কবার্তায় বলা হয়, চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে এ বার্তা পাঠানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এব্যাপারে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধার বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews