রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জিয়া শিশু-কিশোর সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ আকাশজুড়ে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত! বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে সরদার একেএম নাসির উদ্দীন কালুর শুভেচ্ছা ও অভিনন্দন বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রি-ইউনিয়ন-২০২৭ উপলক্ষে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত পীরগঞ্জে মিনি স্টেডিয়ামে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন কক্সবাজারে অ্যাকশনে প্রশাসনঃ এস্কেবেটর জব্দ, গুড়িয়ে দেওয়া হলো ৫ শ্যালো মেশিন, ‘জনগণের সেবা নিশ্চিত করুন, আপনাকে দুলাভাইয়ের মর্যাদা দেব’-প্রতিমন্ত্রী রাজিব আহসান

অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬



অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন

মো: ইনছান সরদার,শরীয়তপুর 

শরীয়তপুর জেলা মহিলা দলকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শনিবার (২১ নভেম্বর) রাতে শরীয়তপুর জেলা শহরের একটি একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা।

শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা এবং সাধারণ সম্পাদক শাহনাজ মৃধার যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল চলাকালীন সংগঠনের নেতাকর্মীদের অজান্তে বহিরাগত কেউ ভেতরে ঢুকে পড়ে এবং কিছু অনাকাঙ্ক্ষিত স্লোগান দেয়। তবে বিষয়টি নেতাকর্মীরা পুরোপুরি বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় দাবি করেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত স্লোগানের সাথে শরীয়তপুর জেলা মহিলা দলের কোনো পর্যায়ের নেতাকর্মী জড়িত নন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি মহল বিষয়টিকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে শরীয়তপুর জেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews