রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাত আজমানে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উম্ম আল মোমেনীন লেডিস অ্যাসোসিয়েশন জোহরা হলে আয়োজিত এ অনুষ্ঠানে সপরিবারে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় ।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ছোট-বড় ছেলে-মেয়েদের অংশগ্রহণে ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় গজল, হামদ, নাত ও ইসলামিক সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিযোগিতাগুলো উপভোগ্য হয়ে ওঠে।
সংগঠনের আয়োজক প্রকৌশলী মঈনুল আলম সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নাগরিক মোহাম্মদ মুসা আলী, ওমর মুসলিম ওসমান আফলাতুন এবং প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠক বুলবুল আহমেদ মুকুল, আনিস আহমেদ, হাসান জাকির, মোবাশ্বের ইবাদ, দেওয়ান হাবিব, সৈয়দ আরিফ, মোঃ সুমন, মোঃ মামুন, ডা. সাজ্জাদ, আতিকুল ইসলাম সুজন, মোহাম্মদ আহাদসহ আরও অনেকে। বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের কাছে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews