1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মিথ্যা মামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ মিছিল - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন নরসিংদীতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: তেল, মাটি, স্বাস্থ্যখাত ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ! শিবালয়ে মিরাজ হত্যাকাণ্ডের মূল আসামিদের আড়ালে রেখে মামলা: অভিযোগ নিহতের পরিবারের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) ব্যাটারি কারখানার দূষণে শিশুর বেদনাদায়ক মৃত্যু! নরসিংদীতে ভুয়া এনটিআরসিএ সনদে শিক্ষক নিয়োগ: ৫ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা! বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন আইবিসিসিআই’র সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন!

মিথ্যা মামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ফয়সাল মবিন পলাশ
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫

পতিত আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা এবং ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় হয়রানি ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
সোমবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মাসুম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিব হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিএনপি নেতা দুলাল দেবনাথ, বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম নাইম।সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা স্বৈরাচার মুক্ত ও আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে বাস করছি। কিন্তু একটি মহল আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে। আওয়ামী লীগের দোসররা এখনো দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে। আমরা তা হতে দেব না। এই বাংলায় আওয়ামী লীগের দোসরদের কোন ঠাঁই নেই। তার আরো বলেন, মুরাদনগরের গণমানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয় ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে উনি বীরের বেশি দেশে ফিরে এসেছেন। যারা ষড়যন্ত্র করেছিল তারা আজ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু কিছু উপদেষ্টার ছত্রছায় এখনো ওনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুরাদনগরকে সন্ত্রাসী কায়দায় আবার ফিরিয়ে নেয়ার জন্য পায়তারা শুরু করেছে। তারা এখন এনসিপি লীগ হয়ে ফিরে আসছে। মুরাদনগরের মানুষ তা কখনোই মেনে নেবে। মুরাদনগরের মানুষ তা শক্ত হাতে প্রতিহত করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহাম্মেদ বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহাম্মেদ, ছাত্র দলের আহ্বায়ক খায়রুল কবির, কৃষক দলের সভাপতি নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিংকু পোদ্দার, সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় নেছার, ইয়াসির আরাফাতসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট